Posts

Showing posts from October, 2023

Satellite Internet – ভারতে চালু হলো স্যাটেলাইট ইন্টারনেট। বিনামূল্যে ইন্টারনেট দেবে Jio Space Fiber.

Image
এবার সকলে পেতে চলেছেন Satellite Internet এর দৌলতে সস্তায় ইন্টারনেট পরিষেবা! জিও আনল নতুন জিও স্পেসফাইবার (Jio Space Fiber), দেশজুড়ে দেওয়া হবে ইন্টারনেট সংযোগ। বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও। সারা দেশের বিভিন্ন প্রান্তে এই কোম্পানির নেটওয়ার্ক সংযোগ বিস্তারলাভ করেছে। আমরা বহু মানুষই এই কোম্পানির সিমকার্ড, জিও ওয়াইফাই, জিও ফাইবার (Jio Fiber) ইত্যাদি ব্যবহার করে থাকি। সম্প্রতি এই কোম্পানির পক্ষ থেকে এমন এক ঘোষণা করা হয়েছে যাতে বলা হয়েছে যে এবার থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত এবং দুর্গম জায়গায় পৌঁছে যাবে রিলায়েন্স জিওর নেটওয়ার্ক সংযোগ (Satellite Internet) এবং তাও আবার অত্যন্ত সস্তায়। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতিতে রিলায়েন্স জিও একটি নতুন প্রযুক্তি চালু করেছে। এর নাম হল জিও স্পেস ফাইবার (Jio Space Fiber). কোম্পানির তরফ থেকে এই সংকল্প নেওয়া হয়েছে যে নতুন পরিষেবার মাধ্যমে প্রতিদিন দেশের প্রায় দেড় লক্ষ মানুষকে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে। অর্থাৎ জিওর Satellite Internet এর এই নতুন পদক্...